অতিরিক্ত ভালোবাসা
।। তাজিরুন ফেরদৌস ।। তুর্য শেষ বর্ষের ছাত্র।আজ তাদের বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ।সকাল থেকেই তুর্য ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য।তুর্যদের ব্যাচ সিনিয়র হওয়ায় সব দায়িত্ব তাদের।সবকিছু ওরা সুন্দর ভাবে গোছালো।অনুষ্ঠান শুরু হলো।তনুজা আজ নীল শাড়ি পরে এসেছে।আজ তার নবীন বরণ তাই আজ সে হালকা সেজে এসেছে।এতেই তাকে দারুণ লাগছে।সাংস্কৃতিক আয়োজন শুরু হলো।এবার তুর্য গান গাবে।সবাই হাত তালি দিয়ে উঠলো।তুর্য তার গানের গলার জন্য সবার খুব পছন্দের।তুর্য স্টেজে উঠে গান শুরু করলো।তুর্য "আমার হিয়ার মাঝে" গাইলো।তুর্যর গান শুনে তনুজার তুর্যকে ভালো লেগে গেলো।এতদিন সে শুধু তুর্যর কথা সবার কাছে শুনেই এসেছে কিন্তু আজ প্রথম তুর্যর গান নিজ কানে শুনে সে বুঝতে পারলো।এখন নতুন শিক্ষার্থীদের ফুল দেয়ার পালা।তুর্য সকলকে ফুল দিবে।একজন একজন করে নতুন শিক্ষার্থীরা স্টেজে উঠে তুর্যর হাত থেকে ফুল নিচ্ছে এবং তার গানের প্রশংসা করছে।এবার তনুজা স্টেজে উঠলো ফুল নেয়ার জন্য।তুর্য প্রথমবার তনুজাকে দেখলো।তনুজাকে দেখে সে একদম বিস্মিত হয়ে যায়।প্রথম দেখাতেই তনুজার প্রেমে পড়ে যায়।লাভ এট ফার্স্ট সাইট।সে তনুজার দি...