পোস্টগুলি

অণুগল্প লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ছায়াতল

ছবি
।। শুভ্র ।। পাশের বাড়ির শিউলি গাছটার দিকে চোখ পড়তেই একগাদা স্মৃতি হুড়মুড়িয়ে জেঁকে বসলো আমায়। খুব ভোরে বাবা যখন বারান্দায় পায়চারি করতেন, আর গুনগুনিয়ে রবীন্দ্রসংগীত আওড়াতেন। আমার বেলা যে যায় সাঝঁবেলাতে..... আমার ঘুম ছুটে যেত। দক্ষিণা জানালার টুকরো আকাশে দিগন্ত ভাসিয়ে বসতাম। বাবা'র কাঁধে চেপে ইস্কুলে যাওয়া, রাসপূর্ণিমার মেলায় যাওয়ার বায়না, মায়ের বকুনিতে চুপচাপ খুঁজে নিতাম বাবার ছায়াতল। প্রত্যেক বিকেলেই আমি বাবার সাথে শিউলিতলায় গিয়ে বসতাম। বাবার আঙুল গলে ছড়িয়ে দিতাম আমার হাত। বিকেল ঝুপ করে ডুব দিত। অন্ধকারের যে নিজেস্ব একছটাক ঔদার্য আছে, তা বাবা না থাকলে জানতাম না। জানোতো বাবা'র ভারী একটা বদ অভ্যাস ছিল। কিন্তু সুগন্ধী জর্দার আবেশে আমি বাবা'র খুব কাছঘেঁষে বসতাম। সেই অতিপরিচিত গন্ধ আর অদ্ভূত স্নেহঠাঁসা আলিঙ্গনে আমি যে কতো রাত্রির নিশ্চয়তা পেয়েছি! একবার বাবার খুব অসুখ করেছিল। সেই থেকে বাবা'র পৃথিবী হয়ে ওঠে চেয়ারটা। আমার খুব অপছন্দ ছিল এটা। কিন্তু দেখো আজ আমিই বারবার ফিরে আসি, চেয়ারটায়। প্রত্যেকবার আমি কাঁদি। বাবার গন্ধ পাই যে। মনের মধ্যে কি জানি অন্যরকম শূন্যতা ছেয়ে ...

নিহন্তা

ছবি
।। শুভ্র ।। ঘড়িতে তখন ২ টো বেজে ৪০ মিনিট। অঙ্কন বারান্দায় এসে দাঁড়ায়। ঝুপ করে একদল অন্ধকার গিলে নেয় ওকে। মেঝেতেই বসে পরে। শীতের রাত। তবু কপালে বিন্দু বিন্দু ঘাম জমে। টেনে টেনে শ্বাস নেয়। ভয় করছে অঙ্কনের। উঠে দাঁড়ায়। কোন মতে ঘরে ঢুকে দরজাটা আটকে দেয়। পাথরের মতো জমে যায়। শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত নেমে আসে। প্রচণ্ড পিপাসা পায় । একটা ঘোরের মধ্যেই সামনে এগিয়ে যায়। বিছানার কাছটায় পৌঁছে, দাঁড়িয়ে পড়ে। নিকিতা ঘুমিয়ে আছে। ওর স্ত্রী। ৬ বছরের সংসার। ভালোবেসেই নিকিতাকে বিয়ে করে। বিয়ের প্রথম কয়টা বছর ভালোবাসাটা ওদের মধ্যে ছিল। আর দ্বিতীয় বছরেই স্নিগ্ধা আসে ওদের মাঝে। বেশ সুখের মধ্যেই ছিল ওরা। সাজানো গোছানো সংসার। সমস্যাটা বাঁধে গত বছর জুলাইয়ের দিকে। অঙ্কনের চাকরিটা হঠাৎ করে চলে যায়। বাড়িতে কিছু বলতে পারে না। মা মেয়ের মুখের দিকে তাকালে এই কঠিন সত্যটা আর বলা হয়ে ওঠে না। নিজের মধ্যেই ঘুরতে থাকে। গুটিয়ে যায়। পালটে যায়। অল্পেতে বিরক্তি এসে যেত। স্নিগ্ধাকে মারধোর করতো। মানসিকভাবে ভেঙে পড়ে। শেষের দিকে রাতগুলো জেগেই কাটাতো। একরাত্রে বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরায়। টানততে থাকে।...