পোস্টগুলি

বাপ্পি সাহা'র একগুচ্ছ কবিতা

ছবি
e½eÜz gv‡b BwZnvm hy‡× hy‡× bq gvm gyw³hy‡× ev½vjx weRqx jÿ jÿ gyw³ †mbv G‡b w`j weRq wbkvb|                                                 Rq evsjv nj Rq Avgv‡`i ¯^vaxb cZvKv weRq fv¯‹h© nj meyR Rwg‡b i³ jvj| nvRv‡iv gv‡qi Kvbœv gyw³Kvgx gvby‡li gv‡S ¯^vaxbZv RvMi‡Y nvbv`vi nvi gv‡b nvi| weR‡qi cZvKvq e½eÜz gv‡b BwZnvm BwZnvm K_v Kq wPiÄxe mvnmx ev½vjx| †PZbvi †mB gwb hy‡× hy‡× bq gvm AvR ev½vjxi Rq i‡³ i‡³ Rq evsjv‡Z †bB civRq ÿq| Avwg Zzwg GK GB evsjv †bB evsjv‡Z fq me wKQz AvR GK e„‡I gyw³‡Z R¦jgq| g„wIKv AvR †i‡L hvq NªvY Rywo‡q Avgvi cÖvY Pviw`‡K AvR ïay ZvB bq wKQz w¤ªqgvY| BwZnv‡m ïay †`wL Avwg AvR gywR‡ei Kvj aŸwb Avm‡e wK wd‡i Avi KL‡bv †PZbvi †mB gwb| ¯^vaxb evsjvi †`k...

আমি নারী

ছবি
।। অমর বিশ্বাস ।। আমি সেই মৃত্যুপুকুরের ঘোমটা পড়া, বাসন মাজা নারী! আমি সেই তুলসী তলায় প্রদীপ জ্বালানো নারী! আমি সেই পতি সেবা, মাতৃত্বে ভরা ঝরা পাতার নারী! আমি সেই নৈরাশ্যের উজানে বাতি জ্বালানো নারী! আমি মাতঙ্গিনী, আমি রানী ঝাঁসি আমি যোদ্ধা, আমি সমাজ গঠনকারী, আমি মহাকাশে পাড়ি দেওয়া কল্পনা চাওলা! নই অবলা আমি, আমি দূর্বার ঝঞ্ঝা আমি ভালবাসা, আমি মহীয়সী আমি পাহাড়কে শীতল করা ঝরো ঝরো ঝরনা! দু'চোখে স্বপ্ন আমার,----- নয় পুরুষ, নয় রে নারী নয় বিক্রম,দূর্বলতা,--নয় অবহেলা শুধুই প্রেম আর মানবতা! তুমি সূর্য, আমি চাঁদ আমি মীরাবাঈ, কুসুমের কোমলতা! আমি বীরঙ্গনা, আমার দু'চোখ প্লাবনে ভাসে পূর্ন মানবতা, সাম্য,----স্বাধীনতা! আমি সেই নারী!!

অতিরিক্ত ভালোবাসা

ছবি
।। তাজিরুন ফেরদৌস ।।  তুর্য শেষ বর্ষের ছাত্র।আজ তাদের বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ।সকাল থেকেই তুর্য ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য।তুর্যদের ব্যাচ সিনিয়র হওয়ায় সব দায়িত্ব তাদের।সবকিছু ওরা সুন্দর ভাবে গোছালো।অনুষ্ঠান শুরু হলো।তনুজা আজ নীল শাড়ি পরে এসেছে।আজ তার নবীন বরণ তাই আজ সে হালকা সেজে এসেছে।এতেই তাকে দারুণ লাগছে।সাংস্কৃতিক আয়োজন শুরু হলো।এবার তুর্য গান গাবে।সবাই হাত তালি দিয়ে উঠলো।তুর্য তার গানের গলার জন্য সবার খুব পছন্দের।তুর্য স্টেজে উঠে গান শুরু করলো।তুর্য "আমার হিয়ার মাঝে" গাইলো।তুর্যর গান শুনে তনুজার তুর্যকে ভালো লেগে গেলো।এতদিন সে শুধু তুর্যর কথা সবার কাছে শুনেই এসেছে কিন্তু আজ প্রথম তুর্যর গান নিজ কানে শুনে সে বুঝতে পারলো।এখন নতুন শিক্ষার্থীদের ফুল দেয়ার পালা।তুর্য সকলকে ফুল দিবে।একজন একজন করে নতুন শিক্ষার্থীরা স্টেজে উঠে তুর্যর হাত থেকে ফুল নিচ্ছে এবং তার গানের প্রশংসা করছে।এবার তনুজা স্টেজে উঠলো ফুল নেয়ার জন্য।তুর্য প্রথমবার তনুজাকে দেখলো।তনুজাকে দেখে সে একদম বিস্মিত হয়ে যায়।প্রথম দেখাতেই তনুজার প্রেমে পড়ে যায়।লাভ এট ফার্স্ট সাইট।সে তনুজার দি...

রক্তে ভেজা একুশ আমার

ছবি
।। কৌশিক আজাদ প্রনয় ।। অন্ধকারের অন্তরালে কৃষ্ণচূড়ার রক্তলালে- ফুটছে দেখো অরুণ আলো মুক্তি মিছিল -আগুন জ্বালো। মায়ের ভাষার অহংকারে দীপ্ত হবো বিশ্বদ্বারে ভাষার একুশ, একুশ প্রাণের আজকে সে ভোর ভাষার গানের। রক্ত আগুন একুশ ডাকে স্বাধীনতা স্বপ্ন আঁকে হানলো আঘাত বুলেট গুলি মুক্ত হল মায়ের বুলি। রক্তে ভেজা একুশ আমার তোমার আমার সব জনতার নতুন ভোরে প্রভাত ফেরী বাংলা ভাষার জয়ভেরি। শুনতে কি পাও অস্ফুট স্বর দূর হতে ভাসে সুরের লহর বিসর্জনের ত্রিপ্ত দম্ভ স্বাক্ষ্য দেয় সে স্মৃতির স্তম্ভ। এই ফাগুনে ঝলসানো রোদ জাগিয়ে তুলুক দেশত্ববোধ ভাষার গান আর ভাষার আগুন আসছে ক্ষণে বাড়ুক দ্বিগুণ।

অরক্ষিত জনপদ

ছবি
।।হাফিজ রহমান ।।  বাগানের সতেজ ফুলগুলো জড়ো করে একটা প্রিয় মালা গাঁথি। তারপর দিবসের প্রথম প্রহরে, অতি বিনয়ের সাথে নগ্ন পায়ে শহিদ মিনারের বেদীমূলে রেখে শ্রদ্ধায় স্মরণ করি! শহিদের দেহগুলো পড়েছিল এখানে ওখানে, প্রাণগুলো আজ এই মিনারের গায়ে বসে থাকে। আমরা অতি শ্রদ্ধায় ফুল দেই, শহিদেরা হাসে, শহিদেরা ফুল ভালবাসে! ফুলের আড়ালে যে স্বার্থপর, নগ্ন, লোভী মন, তাকে শহিদেরা খুব ঘৃণা করে, যেমন ঘৃণা করেছিল তারে, মুখের থেকে মায়ের ভাষা নিতে চায় যে কেড়ে! আমাদের মনগুলো পড়ে ফেলে সকল শহিদ, চরম ঘৃণাভরে ফিরে চলে যায়, আমরা তৃপ্তি নিয়ে ফিরে আসি অরক্ষিত জনপদে, যেখানে মায়ের ভাষা খায়, লোভী বিদেশী ভাষায়!

বর্ণমালা উড়ে যাচ্ছে

ছবি
।। ফরহাদ হাসান চৌধুরী ।। সুতীব্র দেয়াল বেয়ে বর্ণমালা উড়ে যাচ্ছে মেঘের মত- অজস্র ভনিতায় হারিয়ে যাচ্ছে ত্যাগের ফসল কারা যেন লিখতে এসেছিলো নিজ রক্তে শহরের এলোপথে মায়ের নাম সে নাম সে মমতার চাঁদ ভুলে কে বা কারা যেন ডুবে যাচ্ছে বিজাতিয় অন্ধকারে মনালাপে মগ্ন বিহর বলে ভাষার হৃদে হৃদে রক্তের অন্থন লেগে আছে মায়ের কোল থেকে উঠে এসে যে সদ্য লাল রক্তের আলপনা হয়ে গেলো শহরের মোড়ে; সে শহরের পীচ ঢালা রাস্তায় হাঁটে বর্ণ মালার অশ্রুজাত মন মায়ের কোল থেকে যে বোবা হয়ে জন্মেছে তার চোখের অশ্রু আর আত্মজাত বেদনা জানে ভাষার তীব্র মানে । তবুও জানালা খুলা রয়ে যায় একুশ আসে বলে এই চৌহদ্দিতে তোমার আমার হৃদস্পন্দে - আষ্টেপৃষ্ঠে !!!

একুশের কথা

ছবি
।। ফুয়াদ চৌধুরী ।। একুশ আমার অহংকার, একুশ তোমার অহংকার, একুশ আমাদের অহংকার। এ অহংকার নয় কারো শখের নয় কারো বিলাসিতার- এ অহংকার আমাদের গৌরবের, একুশ এলো শান্ত বাংলার দামালের স্পর্শে। ফিরে যাই সেই একুশে যেদিনে ভিনদেশী এনেছিলো হানা বাংলার হৃদে, কেড়ে নিতে চেয়েছিলো মায়ের সেখানো বুলি, গড়ে তুলেছিলো লৌহ কপাট- তবুও বাংলা পিছু মোড়েনি শান্ত বাংলা উদ্বুদ্ধ করেছিলো ঘুমন্ত সত্ত্বাকে। ফিরে দেখো সেই একুশে যেদিন স্থাপিত করতে চেয়েছিলো নতুন কোনো সংস্কৃতি- যেদিন আগামীর তরুণদের গণহত্যা করা হয়েছিলো, তবুও দামাল তরুণ মৃত্যু ঠেলে এগিয়ে এসেছিলো তার মাতৃ বুলির স্লোগান নিয়ে। তারা ভোলেনি মায়ের অস্তিত্ব - ভোলেনি মায়ের প্রতি সন্তানের কর্তব্য ভোলেনি শহীদ ভাইয়ের ব্যাথা, ভোলেনি প্রতিবাদী ক্ষমতা। দলে দলে বেড়িয়ে পড়ে আন্দোলনে পেশ করে নিজ অধিকার - তারা মানত শ্রদ্ধা তাদের পৌঁছে দিবে আপন গন্তব্যে, অর্জন করে শত প্রাণের বিনিময়ে নিজ মাতৃ ভাষা, শত্রুকে দমিয়ে ইতিহাসে প্রতিষ্ঠা করে নিজ অহংকার। একুশ- এ যে বাংলার এক রেণুমণি।।